আবনা ডেস্ক : সাদিক খান, জ্যাকযুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচনে এই প্রথমবারের মতো লড়ছেন কোনো মুসলিম প্রার্থী। আগামী ৫ মে অনুষ্ঠেয় এই নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির মনোনীত প্রার্থী সাদিক খান। পাকিস্তানি বংশোদ্ভূত এই প্রার্থী বেশ আলোচনার জন্ম দিয়েছেন।
সাধারণ মুসলিম পরিবারে বেড়ে ওঠা সাদিক খান ২০০৫ সাল থেকে দক্ষিণ লন্ডনের টুটিং আসনের এমপি। গত লেবার সরকারের সময়ে প্রতিমন্ত্রী ছিলেন সাদিক খান।
সাদিক খানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথ। অভিজাত গোল্ডস্মিথ পরিবারের উত্তরাধিকারী ধনকুবের জ্যাক ২০১০ সাল থেকে লন্ডনের রিচমন্ড পার্ক আসনের এমপি।
লন্ডনের আবাসন, যাতায়াত ভাড়া এবং পরিবেশ রক্ষা এবার প্রার্থীদের প্রধান বিতর্কের বিষয়। তবে ইসলাম ধর্মাবলম্বী সাদিক খানের প্রতিদ্বন্দ্বিতা বিতর্কে ভিন্নমাত্রা যোগ করেছে।
সাদিক খানকে একজন উগ্রপন্থী আখ্যায়িত করে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বলছে, তাঁর হাতে লন্ডন কখনো নিরাপদ হতে পারে না। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টে বলেছেন, সাদিক খান উগ্রবাদীদের সঙ্গে এক মঞ্চে বক্তৃতা করেছেন।
কনজারভেটিভ দলের এমন আচরণের জবাবে সাদিক বলছেন, ‘এটা যুক্তরাষ্ট্র নয়, লন্ডন। এই শহরে ডোনাল্ড ট্রাম্পের নীতি মানুষ গ্রহণ করবে না।’